পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ১৯তম বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ১৯তম বর্ষ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

 


দি নিউজ লায়নঃ     পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ১৯ তম বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শুক্রবার  পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে। এতে কয়েকশ পুলিশ কর্মী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।


 পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ১৯  তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি মেদিনীপুর রেঞ্জ ভি সোলেমান নেশাকুমার , পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক রশ্মি কমল , জেলা পুলিশ সুপার দীনেশ কুমার  সহ আরো অনেকে।


 পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে পুলিশকর্মীরা অংশগ্রহণ করেন। পুলিশকর্মীদের খেলা দেখতে পুলিশ লাইনে থাকার তাদের পরিবারের সদস্যরাও সামিল হয়েছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.